দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়ায় একটি বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে কেন্দুয়া পৌরশহরের শান্তিবাগ এলাকার তাপস ব্যানার্জী নামে এক ব্যক্তির বাসাবাড়িতে পল্লীবিদ্যুতের শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. কামরুজ্জামান।
এতে ওই বাসাবাড়ির ৯টি কক্ষ পুড়ে ঘরে থাকা মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক, সংবাদকর্মী সালমান আহমেদ, টিভি মেকানিক সুমন খান ও সজল নামে চারজনসহ কমপক্ষে ৬ জন অসুস্থ হয়েছে। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি চিকিৎসা নিয়েছেন। তবে সালমান আহমেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কেন্দুয়া সিভিল ডিফেন্স এন্ড ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জে আই